সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

টেরনেট দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১৩


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-26 আন্তর্জাতিক
 টেরনেট দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১৩
টেরনেট দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১৩

প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে 

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় টেরনেট দ্বীপে।ভয়াবহ এই বন্যায় সেখানকার আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। ধারনা করা হচ্ছে এই প্লাবনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

 দেশটির উত্তর মালুকু প্রদেশের রুয়া গ্রাম বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে।সেখানকার প্রধান সড়ক ও ওই অঞ্চলের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। বহু বাড়িঘর কাদার নিচে চাপা পড়েছে।


উদ্ধারকারী দল স্থানীয়দের সঙ্গে লাশ উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে কাজ করছে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, আসন্ন দিনগুলোতে টের্নেট সিটি এলাকা ও এর আশপাশে উচ্চ মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বন্যা পরিস্তিতি অবনতির ক্ষেত্রে নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে।

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে ঘন ঘন ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দেয়। দ্বীপরাষ্ট্রটিতে লাখ লাখ মানুষ পার্বত্য অঞ্চল ও প্লাবনভূমির কাছাকাছি বাস করে।