সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-09-03 আন্তর্জাতিক
 গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত
গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

 গাজার একটি স্কুলে পুলিশের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা স্কুলে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গাজা শহরের সাফাদ স্কুলে রবিবার ইসরাইলি বিমান হামলায় এক নারী ও এক কিশোরীসহ ১১ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’

অপর দিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আইএএফ হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আগে সাফাদ স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটির ভেতরে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালিয়ে আসছিল।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজার ৭৩৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।