আর কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা একত্রিত হবেন, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্বব্যাপী অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা নিয়ে চলবে উত্তপ্ত আলোচনা। গাজা ও ইউক্রেনের চলমান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হবে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। তবে তিনি সোমবার জাতিসংঘে কোনো ভাষণ দেবেন না। জানা গেছে, ড. ইউনূস ২৭ সেপ্টেম্বর, শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে জো বাইডেন ও ড. মুহাম্মদ ইউনূসের এই বৈঠকটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে বাংলাদেশের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হতে পারে।
অধিবেশনের আগে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।