সাভারের পলাশবাড়ি পাইকারি আড়তে নানা প্রজাতির মাছে সয়লাব। তুলনামূলক মাছের সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও কমেছে। তবে ক্রেতা তেমন মিলছে জানালেন ব্যবসায়ীরা।
প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে নানা প্রজাতির মাছ আসে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এ পলাশবাড়ি পাইকারি আড়তে। ফলে ভোর থেকেই ব্যস্ততা বেড়ে যায় ব্যবসায়ী ও শ্রমিকদের।
সাভারের পলাশবাড়ি পাইকারি আড়তে প্রতি কেজি ইলিশ ৩০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, রুই ১৫০ থেকে ১৯০ টাকা , তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, প্রকারভেদে চিংড়ি ৫৮০ থেকে ৬৫০ টাকাদরে বিক্রি হচ্ছে।
আড়তে এ সপ্তাহে মাছের সরবরাহ ভালো। মিলছে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, কৈ সহ নানা প্রজাতির মাছ। ফলে প্রকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
এ বিষয়ে তারা বলেছেন, যে দামে মাছ কিনে নিচ্ছি। সে দামে মাছ কিনে নিয়ে মহল্লায় বেশি দামে বিক্রি করতে পারছি না। আগে ইলিশ মাছের দাম একটু বেশি ছিল। এখন একটু দাম কম। এর জন্য সব ধরনের মাছের দাম কেজিতে ১৫ থেকে ৫০ টাকা কম।
প্রতিদিন এই আড়তে কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয়। এই আড়তটি ছাড়াও উপজেলায় ছোট-বড় আরও ৪ থেকে ৫টি মাছের আড়ত রয়েছে।