সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা: ইলেকট্রনিক পণ্যের বিশেষ ছাড়ে ভিড় জমাচ্ছেন ক্রেতারা


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-18
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা: ইলেকট্রনিক পণ্যের বিশেষ ছাড়ে ভিড় জমাচ্ছেন ক্রেতারা


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার জমজমাট পরিবেশে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে ছুটির দিনে, শুক্রবার, মেলার পুরো চত্বর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এবার ইলেকট্রনিক পণ্যের লোভনীয় অফার ও বিশেষ ছাড় ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করেছে।

মেলায় প্রবেশের পর থেকেই নারীদের মধ্যে ইলেকট্রনিক স্টল ও প্যাভিলিয়নের প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে। যমুনা ইলেকট্রনিক্স, ওয়ালটন, ভিশন, মিনিস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চলছে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড়, ক্যাশব্যাক, উপহার এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধা দেওয়া হচ্ছে।

গাজীপুরের কালীগঞ্জ থেকে আসা এক ক্রেতা জানান, তিনি মেলা থেকে একটি রেফ্রিজারেটর কিনেছেন এবং সেটি হোম ডেলিভারির সুবিধায় বাড়িতে পাঠানো হবে। গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, যমুনা প্যাভিলিয়ন থেকে তিনি একটি ৫৫ ইঞ্চি গুগল টিভি অর্ডার করেছেন। শোরুম থেকে সেটি গ্রহণ করবেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক জানান, ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে তারা রাইস কুকার, মাইক্রোওভেন, গ্যাস বার্নার, রুম হিটার, জুসার, টিভি, মোটরসাইকেলসহ বিভিন্ন উন্নতমানের পণ্য নিয়ে এসেছেন।

তিনি বলেন, "আমরা পণ্যভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। মোটরসাইকেলের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ সবচেয়ে বেশি, ২৫ শতাংশ। এছাড়া টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিনেও বিশেষ ছাড় রয়েছে। এবার মেলায় আমরা দেশে তৈরি সবচেয়ে বড় ১০০ ইঞ্চি টিভি এনেছি, যা ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।"

এবারের মেলায় বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এয়ারকন্ডিশনারও রয়েছে, যা ২ টন, ১.৫ টন এবং ১ টন ক্ষমতার। এসব এয়ারকন্ডিশনারে ১০ থেকে ১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। টিভিতে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে।

মেলা পরিদর্শনে এসে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, "মেলার মূল্যছাড় এবং হোম ডেলিভারি সুবিধা দেখে আমি নিজেও কিছু ইলেকট্রনিক পণ্য কিনেছি। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক।"


মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ এতটাই বেশি যে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে ইলেকট্রনিক পণ্যের আকর্ষণীয় অফার ক্রেতাদের সব অসুবিধা ভুলিয়ে দিয়েছে।

এই মেলার মাধ্যমে ক্রেতারা উন্নত পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন, যা দেশে স্থানীয় ইলেকট্রনিক শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।