সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর ড. আহসান এইচ মনসুর


মেহেদী হাসান

eshomoy.com || 2025-07-31 13:00
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর ড. আহসান এইচ মনসুর

আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি (এমপিএস) প্রকাশ করবেন। এই নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার কৌশল তুলে ধরা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে গভর্নর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ প্রবাহের গতি এবং মুদ্রানীতির প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করবেন।

এছাড়াও, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত জুন মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.৪% ছিল, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। লক্ষ্যমাত্রা ছিল ৯.৮%, কিন্তু তা অর্জন করা যায়নি। এই পরিস্থিতিতে ঋণ প্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।