সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল স্যামসাং


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-07
রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল স্যামসাং

 

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক করপোরেট প্রতিষ্ঠান রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং ও জারা।


জারার মূল কোম্পানি হলো স্পেনভিত্তিক পোশাকের খুচরা বিক্রয় কোম্পানি ইন্ডিটেক্স। এক বিবৃতিতে ইন্ডিটেক্স জানিয়েছে, ৬ মার্চ (রোববার) রাশিয়ায় জারা, ওয়শো, বেরশকা, স্ট্রাডিভারিয়াসসহ তাদের ৮টি ব্র্যান্ডের ৫০২টি দোকান বন্ধ করে দেবে।
 

একইভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং রাশিয়ায় সরবরাহ স্থগিত করেছে। রাশিয়ায় সবচেয়ে বেশি স্মার্টফোন যায় স্যামসাং থেকে। এ ছাড়া অনলাইনভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যালও রাশিয়ায় সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে দিয়েছে।
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গত এক সপ্তাহে অ্যাপল, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্স।

 
এছাড়াও করপোরেট নিষেধাজ্ঞার বাইরে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। সর্বশেষ রাশিয়াকে সুইফট থেকে বের করে দেওয়া দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে।