সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে দুই লাখ ছাড়ালো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-08
দেশের বাজারে  স্বর্ণের দাম আবারও বেড়ে দুই লাখ ছাড়ালো
ফাইল ছবি।

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা এতদিন ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা ছিল। এর আগে এত দাম কখনো বাড়েনি।

বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। আগামী বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের দাম ছিল ৪ হাজার ৬৫৮ টাকা।

এছাড়া এর আগে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ছিল ২ হাজার ৮৫৮ টাকা। প্রত্যেক ধাপে বেড়েছে রুপার দামও।