সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

রাশিয়ার তেল ও জ্বালানি গ্যাসের উপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-09
রাশিয়ার তেল ও জ্বালানি গ্যাসের উপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

 

 

 

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেশটি থেকে তেল ও অন্যান্য জ্বালানি আমদানিতে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।


হোয়াইট হাউজে ৮ মার্চ (মঙ্গলবার) বাইডেন বলেন, ‘আমরা রাশিয়া থেকে সকল প্রকার গ্যাস ও তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছি।’


 তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে রুশ তেল বা জ্বালানি আর সহ্য করা হবে না এবং এই নিষেধাজ্ঞার মাধ্যমে পুতিনের যুদ্ধ মেশিনে মার্কিন জনগণ আরেকটি আঘাত হানল।’ 
 

এদিন ইউক্রেনের নিরাপত্তায় ১০০ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানান তিনি।


যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দেওয়া কঠোর নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি 'খাদে' পড়ে গেছে বলেও মন্তব্য করেন বাইডেন। নিষেধাজ্ঞার বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তগুলো মিত্রদেশগুলোর সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছে বলে জানান তিনি। 


৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আজ যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে নিজেদের দেশেও খেসারত দিতে হবে আমাদের। পুতিনের যুদ্ধ গ্যাস উত্তোলনে আমেরিকার পরিবারগুলোতে আঘাত করতে শুরু করেছে। ইউক্রেন সীমান্তে রুশ প্রেসিডেন্ট সামরিক জমায়েত শুরু করার পর থেকে আমেরিকায় গ্যাসের দাম ৭৫ সেন্ট বেড়েছে। তার পদক্ষেপ যত জোরালো হচ্ছে, আমাদের কষ্টও বাড়ছে তত।


তিনি বলেন, এখানে পুতিনের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি কমিয়ে আনতে যা করা সম্ভব, আমরা তা-ই করব। আমেরিকার তেল ও গ্যাস কোম্পানিগুলোকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, যুদ্ধ ও তার প্রভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশে কোনোভাবেই মূল্য বাড়ানো যাবে না। কারণ তাতে আমেরিকার ভোক্তাদের শোষণ করা হবে, আমরা তা সহ্য করব না।


সবাইকে রুশ আগ্রাসনের খেসারত দিতে হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, সময়টি মোটেও অতিরিক্ত লাভ কিংবা মূল্যবৃদ্ধির না। এ রকম কিছু করা হলে আমরা সহ্য করব না বলে পরিষ্কার বলে দিচ্ছি। এখন নিজেদের দায়িত্ব পালনের সময় হয়েছে আমাদের।