সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা
সংগৃহীত ছবি

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর পাম তেলের দাম প্রতি লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

নতুন সিদ্ধান্ত অুনযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সয়াবিন তেলের লিটারের বোতল ও প্যাকেটের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকায় দাঁড়িয়েছে; ৫ লিটারের বোতলের দাম ৩০ টাকা বেড়ে ৯৪৫ টাকা হয়েছে।

আর খোলা সয়াবিনের দাম ১৭৪ টাকা থেকে ১৭৭ এবং পাম তেলের দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা হয়েছে।

ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে গত আগস্টে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি।