সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-21
 ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান
এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান।

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান। মঙ্গলবার সকালে স্পেনের ট্যুরেল থেকে আসা এই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সংযোজন নিয়ে বিমানসংস্থাটির মোট বিমান সংখ্যা দাঁড়াল ২৫-এ।

নতুন এই এয়ারবাসটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানটিতে মোট ৪৩৬টি আসন রয়েছে। 

সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, এই বিমানটি দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বর্তমান বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ বিমান। এয়ারক্রাফট সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স এখন দেশের সর্ববৃহৎ বিমান সংস্থা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।