সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

ডিজিটাল লেনদেনের, নতুন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-27
 ডিজিটাল লেনদেনের, নতুন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের
ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম এ, ডিজিটাল লেনদেনের নতুন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) নামে ডিজিটাল লেনদেনের নতুন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ডিজিটাল উপকরণকে আনুষ্ঠানিক, দক্ষ ও সাশ্রয়ী আর্থিক সেবায় রূপান্তর করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৫০ লাখ এবং ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩ কোটি ৬০ লাখ, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৩০ হাজার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ৬ কোটি। বিপুল ডিজিটাল প্রবেশাধিকার সত্ত্বেও প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মাত্র ৫৩ শতাংশ আর্থিক খাতে অন্তর্ভুক্ত। নারী, গ্রামীণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (এমএসএমই) মধ্যে ঘাটতি সবচেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংক মনে করছে আইআইপিএস চালু হলে নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমবে, কর বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছতা বাড়বে, ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে ডিজিটাল ঋণ সুবিধা পাবেন এবং দেশি-বিদেশি রেমিট্যান্স দ্রুত ও স্বল্পব্যয়ে পাঠানো সম্ভব হবে। দেশে বর্তমানে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান আর্থিক অন্তর্ভুক্তির মূল চালিকাশক্তি। ৬১টি ব্যাংকের ১৬ কোটি ৫০ লাখেরও বেশি অ্যাকাউন্ট থাকলেও মূলত উচ্চমূল্যের লেনদেনে সীমাবদ্ধ। অন্যদিকে ১৩টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের ১৪ কোটি ৬০ লাখ অ্যাকাউন্ট খোলা হলেও চালু অ্যাকাউন্টের সংখ্যা ৮ কোটি ৯৪ লাখ। চালু অ্যাকাউন্টের অধিকাংশ লেনদেন নগদ জমা ও উত্তোলন কেন্দ্রিক। এ ছাড়া সারা দেশে ৭২৪টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ৪ কোটি ১৫ লাখ গ্রাহক রয়েছে। মোট কার্ড ব্যবহারকারী ৪ কোটি ৩৪ লাখ এবং ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ১ কোটি ১০ লাখ।

এর আগে বাংলাদেশ ব্যাংক বিনিময় (ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি) নামের আন্তপরিচালন যোগ্য ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালু করেছিল। জটিলতা ও সীমিত অংশগ্রহণের কারণে এটি প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে গত আগস্টে ‘বিনিময়’ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে আইআইপিএস প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সব ধরনের ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবা এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাষ্ট্রের গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নতুন লেনদেন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। নভেম্বরের মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা গেলে ২০২৭ সালের শুরুতে লেনদেন চালু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিশ্বের নানা দেশে একীভূত ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম ব্যাপক সাফল্য পেয়েছে। যেমন ব্রাজিলের পিক্স মাত্র দুই বছরে ৭০ শতাংশ জনগণ ব্যবহার শুরু করে। পাকিস্তানের রাস্ট মোবাইল এলিয়াস ও ফ্রি পিটুপি ট্রান্সফার দ্রুত জনপ্রিয়তা বাড়ায়। ভারতের ইউপিআই বর্তমানে মাসে ১ হাজার