সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

আগে ছিল পেঁয়াজের কেজি ৩২-৩৫ টাকা, বর্তমান পেঁয়াজের কেজি ২৭ টাকা


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-21



আগে ছিল পেঁয়াজের কেজি ৩২-৩৫ টাকা, বর্তমান পেঁয়াজের কেজি ২৭ টাকা

 

 

 

দেড় বছর পর আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক দিনে ৫২টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।


২০ মার্চ (রোববার) সন্ধ্যায় প্রথম চালানে প্রায় দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়ে  ৫২টি ভারতীয় ট্রাক এসেছে বেনাপোল বন্দরে।
 

২১ মার্চ (সোমবার) সকালে এসব পেঁয়াজ খালাস হয় বন্দর থেকে। দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।
 

এদিকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে স্থানীয় বাজারে। ব্যবসায়ীরা যাতে দ্রত পণ্য খালাস নিতে পারেন, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
 

পেঁয়াজ আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, পেঁয়াজের প্রকারভেদে প্রতি মেট্রিক টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে আমদানি হচ্ছে। কাস্টমসে ১০ শতাংশ শুল্ককর পরিশোধে প্রতি কেজি পেঁয়াজের ডিউটি প্রদান করতে হচ্ছে ২ টাকা ৭৫ পয়সা।
 

নাসিকের পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৪-২৫ টাকা ও হাঁসখালী পেঁয়াজ ১৮-১৯ টাকায় বিক্রি হচ্ছে।
 

পেঁয়াজ আমদানিকারক মেসাস গাজী ইন্টারন্যাশনালের কয়েকজন প্রতিনিধি জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন বলে জানিয়েছেন তারা।
 

পাইকারি পেঁয়াজ ক্রেতা আব্দুর রহিম জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৫-৬ টাকা। যেভাবে আমদানি বেড়েছে, আরও দাম কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
 

সাধারণ ক্রেতা রহমত বলেন, দুদিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২-৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৭ টাকায় দাঁড়িয়েছে। এতে দ্রবমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেঁয়াজের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।

 
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, এক বছরেরও বেশি সময় পর আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল ৫২টি ট্রাকে প্রায় দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

জানা যায়, দেশে চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন না হওয়ায় সারা বছর ধরে আমদানির ওপর নির্ভর করতে হয়। এসব পেঁয়াজের বড় একটি অংশ আসে ভারত থেকে।