সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 17:31:30
হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!

হাফিজা আব্দুল্লাহ একজন মানবাধিকার কর্মী। হঠাৎ করে তার মুঠোফোনে আসা খুদেবার্তায় দেখা যায়, কেউ একজন হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা সমমূল্যের অর্থ জমা দিয়েছেন, যার আদ্যোপান্ত নিয়ে একেবারেই ওয়াকিবহাল না অ্যাকাউন্টধারী হাফিজা।

শুক্রবার (১ ডিসেম্বর) বার্তাসংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।গত মাসে মালয়েশিয়ার নাগরিক হাফিজার ব্যাংক অ্যাকাউন্টে ৪০৪ মিলিয়ন রিংগিট (মালয়েশিয়ান মুদ্রা) জমা হয়, বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।

আরও পড়ুন- ব্রিকসে যোগ দিচ্ছে না আর্জেন্টিনা

মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্যাংক মে-ব্যাংকের গ্রাহক হাফিজা। যেখানে দেশটির বাৎসরিক মাথাপিছু আয় ২২ হাজার ডলার, সেখানে প্রায় ৯০ মিলিয়ন ডলার সমমূল্যের অর্থ অ্যাকাউন্টে জমা হওয়া হাফিজার কাছে দিবাস্বপ্নের থেকে কম কিছু না।

তবে হাফিজা জানান, টাকা জমা হলেও নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করতে পারছিলেন না তিনি।
 
গত মাসের ২৯ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা এক পোস্টে হাফিজা বলেন, এমন বেওয়ারিস অর্থের দরকার নেই আমার। তবে এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। সমস্যা হচ্ছে এই টাকার জন্য আমি আমার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের জন্যও নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না।

আরও পড়ুন- বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ

হাফিজা জানান, এ সমস্যা সমাধানের জন্য কয়েকবার ব্যাংকের শাখায় এবং গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করেছেন তিনি।

ব্যাংকের পক্ষ থেকে সর্বশেষ দেয়া বার্তায় জানানো হয়েছে, এটি ব্যাংকের প্রযুক্তিগত ভুলের কারণে হয়েছে। তবে এখন সেটি সমাধান হয়ে গেছে। হাফিজা চাইলে তার অ্যাকাউন্টটি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন।
 
মে-ব্যাংক শুধু মালয়েশিয়ায় না, দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম ব্যাংকের একটি। এমন নামজাদা ব্যাংকের এরকম ত্রুটির কারণে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকটির সেবা এবং নিরাপত্তা নিয়ে সমালোচনা করছেন।

 

 

ইসময়/এনআই/এমআরএম