সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

টিসিবির পরিবার কার্ডধারীরা ডিসেম্বরের পণ্য পাবেন আগামীকাল থেকে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 21:05:15
টিসিবির পরিবার কার্ডধারীরা ডিসেম্বরের পণ্য পাবেন আগামীকাল থেকে

আগামীকাল বুধবার সারা দেশে এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ দফায় চলতি ডিসেম্বর মাসের পণ্য পাবেন পরিবার কার্ডধারীরা।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, পরিবার কার্ডধারী একজন ক্রেতা দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৬০ টাকা, চাল ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা।

আরও পড়ুন- সার্কুলার অর্থনীতির রূপান্তর প্রক্রিয়ায় যেতে হবে

এ ছাড়া একজন ক্রেতা প্রতি লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল এবং ৭০ টাকায় এক কেজি চিনি কিনতে পারবেন। তবে পেঁয়াজ ও চিনির জোগান কম থাকায় এ দুটি পণ্য প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করবে টিসিবি।

খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিনি বিক্রি হচ্ছে কমবেশি ১৫০ টাকায়।

বিজ্ঞপ্তিতে টিসিবি আরও জানায়, আগামীকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবার কার্ডধারীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে টিসিবির এই দফার বিক্রি কার্যক্রম ও স্মার্ট কার্ড বিতরণ করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন- বাজারে এখন ‘ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল’

টিসিবি পরিবার কার্ডের বাইরে ট্রাকে করেও বর্তমানে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত নভেম্বর মাসের ১৩ তারিখ নতুন করে ট্রাকে পণ্য বিক্রি শুরু করে সংস্থাটি। ট্রাক থেকে বিক্রি করা হচ্ছে ডাল, তেল, আলু ও পেঁয়াজ। একটি ট্রাকে ৩০০ জনের পণ্য থাকে। টোকেন নিয়ে যে কেউ সে পণ্য নিতে পারেন।

 

ইসময়/এনআই/এমআরএম