সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

মাথাপিছু গড় আয় বেড়েছে ৩ হাজার ৬৭৪ টাকা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-17 20:31:30
মাথাপিছু গড় আয় বেড়েছে ৩ হাজার ৬৭৪ টাকা

দেশের মানুষের মাথাপিছু মাসিক গড় আয়ের পরিমাণ বেড়েছে। ৭ বছরে আয় বেড়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। যা দ্বিগুণেরও কাছাকাছি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, দেশে একজন মানুষের মাসিক গড় আয় ৭ হাজার ৬১৪ টাকা। ৭ বছরের ব্যবধানে এই আয় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে একজন মানুষের গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা।

আরও পড়ুন- পেঁয়াজ নিয়ে কারসাজি চলছেই!

এরমধ্যে ২০২২ সালে গ্রামাঞ্চলে মাথাপিছু মানুষের গড় আয়ের পরিমাণ ৬ হাজার ৯১ টাকা ও শহরাঞ্চলে মাথাপিছু গড় আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫১ টাকা।

আর ২০১৬ সালে গ্রামাঞ্চলে মাথাপিছু মানুষের গড় আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ২৬১ টাকা ও শহরাঞ্চলে মাথাপিছু গড় আয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৭৫২ টাকা।

এদিকে বর্তমানে দেশের পরিবারপ্রতি মাসিক গড় আয় ৩২ হাজার ৪২২ টাকা, যা ২০১৬ সালে ছিল ১৫ হাজার ৯৮৮ টাকা। এতে ৭ বছরে দেশের পারিবারিক গড় আয় বেড়েছে ১৬ হাজার ৪৩৪ টাকা।
 
বর্তমানে দেশের শহরাঞ্চলে প্রতিটি পরিবারের গড় মাসিক আয় দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৫৭ টাকায়। গ্রামাঞ্চলে এ আয় ২৬ হাজার ১৬৩ টাকা। শহরাঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলের আয় বৈষম্য ১৯ হাজার ৫৯৪ টাকা। ২০১৬ সালে শহরাঞ্চলে পরিবারগুলোর গড় আয় ছিল ২২ হাজার ৬০০ টাকা। গ্রামাঞ্চলে এ আয়ের পরিমাণ ছিল ১৩ হাজার ৩৯৮ টাকা।


 
বিগত ৭ বছরের তুলনায় আয় যেমনি বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ের পরিমাণও। বর্তমানে দেশের পরিবারগুলোর মাসিক গড় ব্যয়ের পরিমাণ ৩১ হাজার ৫০০ টাকা। ২০১৬ সালে এ ব্যয় ছিল ১৪ হাজার ১৫৬ টাকা।
 
অর্থাৎ ৭ বছরের ব্যবধানে দেশের পরিবারগুলোর গড় ব্যয়ের পরিমাণ বেড়েছে  ১৭ হাজার ৩৪৪ টাকা। ২০২২ সালের হিসাব অনুযায়ী গ্রামাঞ্চলে পরিবাগুলোর মাসিক গড় ব্যয় ২৬ হাজার ৮৪২ টাকা। এতে করে গ্রামঞ্চলের পরিবারগুলোর এক মাসে যা আয় করে তার চেয়ে ৬৭৯ টাকা বেশি ব্যয় করে।

আরও পড়ুন- পেঁয়াজের বাজারে ভোক্তার অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
 
প্রতিবেদন অনুযায়ী, শহরাঞ্চলে আয়ের সঙ্গে ব্যয়ের বৈষম্য গ্রামাঞ্চলের মতো প্রকট না। শহরাঞ্চলের পরিবারগুলো প্রতিমাসে গড়ে ৪১ হাজার ৪২৪ টাকা ব্যয় করে। এতে করে পরিবারগুলোর মাসে উদ্বৃত্ত টাকার পরিমাণ ৪ হাজার ৩৩৩ টাকা। 

 

ইসময়/একে/এমআরএম