সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

'রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ের কাজ চলছে'


eshomoy.com || 2024-03-02
'রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ের কাজ চলছে'

রপ্তানিতে সারাদেশ থেকে নতুন পণ্য বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তৃণমূল নারীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্ট্রাপ্রেনিয়ার অব বাংলাদেশ আয়োজিত এক সভায় একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একটি গ্রাম, একটি পণ্য-কর্মসূচির মাধ্যমে সারাদেশ থেকে উপযুক্ত পণ্য দেশে ও বিদেশের বাজারে পৌঁছাতে কাজ করা হচ্ছে। যোগ্য পণ্যগুলোকে ই-কমার্সের সঙ্গে যোগ করে রপ্তানির ব্যবস্থা করা হবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে আসতে চাই। পণ্যের সঙ্গে পণ্যের কারিগর ও অবস্থানকে পৃথকভাবে চিহ্নিত করতে চাই। বিশ্বের নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোগ নিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), যা সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ। এসএমই খাতের বিকাশে ভিন্ন ট্যাক্স-ভ্যাট নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে এ খাতের সম্ভাবনা ও অবদান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠান উদ্বোধন শেষে উদ্যোক্তাদের আয়োজিত কিছু স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।