সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : অর্থনীতি

এস আলমের ঋণ প্রদানে নিষেধাজ্ঞা ৬ ব্যাংকের


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-19
এস আলমের ঋণ প্রদানে নিষেধাজ্ঞা ৬  ব্যাংকের
এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকসমূহের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংকের ঋণ বিতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এই ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।

এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা এই ব্যাংকগুলোসহ আরও কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ব্যাংকগুলো নতুন কোনো ঋণ বিতরণ করতে পারবে না, এবং পুরোনো ঋণও নবায়ন করা যাবে না। তবে কিছু ক্ষেত্রে, যেমন কৃষি খাত, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ, এবং প্রণোদনা প্যাকেজের আওতায় সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ৫ কোটি টাকার বেশি ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।