সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

‘সাদা কাপড়, মাটির ঘর ’লেখা পোস্ট করার ৪ ঘণ্টা পর, দুর্ঘটনায় যুবকের মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-24
‘সাদা কাপড়, মাটির ঘর ’লেখা পোস্ট করার ৪ ঘণ্টা পর, দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত শাহাবুল ও তার ফেসবুক ওয়ালের লিখাটি।

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মাত্র চার ঘণ্টা আগে নিজের ফেসবুক ওয়ালে ‘সাদা কাপড়, মাটির ঘর আর বাঁশের ছাউনি’ লেখা পোস্ট করেন কলেজ শিক্ষার্থী শাহাবুল হাসান (২০)।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় শাহাবুলের সঙ্গে মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরই আরেক বন্ধু উৎসব চক্রবর্তী (২০) নামের মোটরসাইকেল আরোহী। হতাহতদের সবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

 

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷

 

শেরপুর থানার উপ-পরিদর্শ আমিরুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে। নিহত শাহাবুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত উৎসব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।