সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


ছাইম ইবনে আব্বাস(সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-03-09
নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে  সারাদেশের ন্যায় সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ছবি:মোহাম্মদ নাহিদ

দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা-উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে।


ধর্ষণের ঘটনায় প্রতিবাদ  জানাতে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা সোমবার  সন্ধ্যায় নেমে এসেছিলেন রাস্তায়। বিক্ষোভ থেকে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির  দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান  এমসি কলেজের সাধারন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

সেই সময় তাঁরা, তুমি কে আমি কে? আছিয়া আছিয়া, রশি লাগলে রশি দে ধর্ষকদের ফাঁসি দে সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, ধর্ষণের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও বড় কর্মসূচি পালন করবেন।



বিক্ষোভে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।