সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

সিলেট সীমান্তে নতুন উত্তেজনা ভারতের রাত্রিকালীন কারফিউ জারি।


ছাইম ইবনে আব্বাস(সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-05-09
সিলেট সীমান্তে নতুন উত্তেজনা ভারতের রাত্রিকালীন কারফিউ জারি।
সিলেট ভারত সীমান্ত। ছবি :ছাইম ইবনে আব্বাস

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলস জেলার সিলেট সীমান্ত এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এই নির্দেশনা জারি করেন। আদেশ অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য থাকবে। এই সময়ের মধ্যে সীমান্ত পারাপার, অবৈধ জমায়েত, মিছিল এবং অস্ত্র বা লাঠি-রডসহ যেকোনো ধরনের অস্ত্রোপযোগী বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে গবাদিপশু, চোরাই পণ্য, সুপারি, পানপাতা, শুকনা মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতার চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, "কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমরা সতর্ক রয়েছি।"

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে দুই দেশের সীমান্ত জরিপ কাজের সময় বিএসএফের সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের বাধার মুখে ওই জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কারফিউ জারি করেছে ভারতীয় প্রশাসন।