সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

থানা পুলিশের অভিযানে কয়েক ঘন্টার ব্যবধানে নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-11
থানা পুলিশের অভিযানে কয়েক ঘন্টার ব্যবধানে নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার

বৃহস্পতিবার (১০ই জুলাই) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল এলাকা থেকে অষ্টম শ্রেণির (১৩) ও (১৪) বয়সের ০২ (দুই) জন স্কুলছাত্রী নিখোঁজ হয়। ভিকটিমদ্বয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পৃথকভাবে কোতোয়ালী মডেল থানায় দুটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।


বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় পিএসআই (নিঃ) মোঃ শাহজালাল শুভ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন স্থানে খোঁজখবর ও তল্লাশি চালান। তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১১ইজুলাই) রাত ০৩:০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বিরামপুর এলাকা থেকে উক্ত স্কুলছাত্রীদ্বয়কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারিবারিক রাগের বশবর্তী হয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল।


পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত স্কুলছাত্রীদ্বয়কে তাদের অভিভাবকদের জিম্মায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের বরাতে জানা যায়।