সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাবানার জন্য মানবিক সাহায্যের আবেদন


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-19
স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাবানার জন্য মানবিক সাহায্যের আবেদন

সিলেটের কানাইঘাটে স্বামীর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার শিকার নারী সাবানা বেগম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

সাবানা বেগমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জীবন বাঁচাতে কয়েক লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাঁরা সমাজের সহৃদয়বান, প্রবাসী এবং বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাবানান ভাই সুমেল আহমদের বিকাশ নম্বর: ০১৭৮৫-৮৩৪৮৩৪ – এই নম্বরে সরাসরি অর্থ পাঠিয়ে সহযোগিতা করা যাবে।

সাবানা বেগমের পরিবার জানায়, গত ১২ জুলাই কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তার স্ত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর সাবানাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন।

চিকিৎসকরা সাবানার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সে অনুযায়ী শুক্রবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সাবানা বেগমের বাবা দিনমজুর, আর পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। একমাত্র ভরসা—সাহায্যপ্রার্থীর করুণ আবেদন। এই মানবিক বিপর্যয়ে সবাই এগিয়ে এলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন সাবানা।