সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

সিলেটে চকোলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-27
সিলেটে চকোলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক
সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

আটককৃত কিবরিয়া আহমেদ (১৯) উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে শিশুটি শরীরের ব্যাথায় কান্নাকাটি করে তার মাকে ঘটনার বর্ণনা দেয়।


রোববার (২৭ জুলাই) ভিকটিম শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল থাকে গ্রেপ্তার করে।


বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।