সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

সিলেটে খুন-খারাবি বাড়ছেই: এবার ১৫০০ টাকার জন্য যুবক খুন


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-12
সিলেটে খুন-খারাবি বাড়ছেই: এবার ১৫০০ টাকার জন্য যুবক খুন
নিহত আজাদ


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে খাদিমনগর জাতীয় উদ্যানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত আজাদ সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আজাদ যখন জাতীয় উদ্যানে অবস্থান করছিলেন, তখন একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ১,৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদকে হত্যা করে।


এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত বলে শোনা যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, বৃহত্তর সিলেট জুড়ে এ ধরণের অপরাধ বেড়েই চলছে। এতে করে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।