সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩: এসএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-19 11:56
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩: এসএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর আওতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩টাায় এসএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা এই সম্মাননা প্রদান করেন।


অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী মোট ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


পুলিশ কমিশনার মহোদয় মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের লক্ষ্যে অধ্যবসায়ী ও নৈতিকতাসম্পন্ন হয়ে পথচলার পরামর্শ দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম; এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ। এছাড়াও এসএমপির অন্যান্য কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই আয়োজন এসএমপির সদস্যদের পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত ও প্রণোদিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।