সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ৩ চোরাকারবারি গ্রেপ্তার


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-23 17:15
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ৩ চোরাকারবারি গ্রেপ্তার
বিড়ি সহ আটককৃতরা

সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। 



শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপভ্যান থেকে উদ্ধার করা হয়  ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’  বিড়ি।


এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে চোরাকারবারে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন:

১। মোঃ আঃ শুকুর (৪৮), পিতা- জালাল আহমদ, গ্রাম-আগফৌদ (গাংপার সুরাইঘাট), উপজেলা-কানাইঘাট।

২। মাহবুব আলম (২৮), পিতা- মানিক মিয়া, গ্রাম-নেহালপুর, উপজেলা- কানাইঘাট।

৩। আবু তাহের (২০), পিতা- জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, গ্রাম নেহালপুর, উপজেলা- কানাইঘাট।


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চোরাকারবারি প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।