সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রতন সেখ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নারাইনপুর এলাকায় ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে জনৈক লতিব আলীর টিনের চালাঘরে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে ১৭টি বস্তা ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে রয়েছে—
•AC BLACK-375ML: ৯৫ বোতল
•IMPERIAL-BLUE-375ML: ৮৭ বোতল
•AC BLACK-180ML: ১৯০ বোতল
•MC DOWELLS NO-1-375ML: ১০৬ বোতল
•ICE BARE VODKA-375ML: ১০২ বোতল
•Mc Dowells NO-1 LUXURY-750ML: ৫৫ বোতল
•Officer’s Choice Blue-375ML: ১৫৯ বোতল
সব মিলিয়ে মোট ৭৯৪ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১৫ হাজার ৬০০ টাকা।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।