সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিলেট

বট বৃক্ষের ছায়ায় ভোটের ডাক— সিলেট-৬ এ নজর কাড়ছেন ফখরুল ইসলাম।


ছাইম ইবনে আব্বাস(সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-09-28
বট বৃক্ষের ছায়ায় ভোটের ডাক— সিলেট-৬ এ নজর কাড়ছেন ফখরুল ইসলাম।

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের রাজনৈতিক মাঠে বইছে ভিন্নধর্মী নির্বাচনী হাওয়া। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুরগাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম তাঁর প্রচারণায় এনেছেন এক অভিনব মাত্রা, যা ইতোমধ্যেই এলাকায় চাঞ্চল্য ও আগ্রহের জন্ম দিয়েছে।

কুড়ারবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী বটগাছকে ঘিরে সাজানো হয়েছে এই ব্যতিক্রমী প্রচারণা। বিশাল এই বটবৃক্ষের চারপাশে সৃজনশীলভাবে ঝুলানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও খেজুরগাছ প্রতীকের নানা রকম আলোকচিত্র ও বাণী। গাছটির ডালপালাও যেন প্রচারণার অংশ হয়ে উঠেছে।

প্রার্থীর কর্মী-সমর্থকেরা জানাচ্ছেন, তারা চেয়েছেন এমন কিছু করতে যা ভোটারদের চোখে পড়বে, মনে দাগ কাটবে এবং একটা স্থায়ী বার্তা দেবে—আর বটগাছের প্রতীকী শক্তি, স্থায়িত্ব ও ছায়াদান ক্ষমতা সেই বার্তাকে শক্তি জুগিয়েছে।

প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা দাঁড়িয়ে পড়ছেন কিছু সময়ের জন্য। জায়গাটি যেন এক নির্বাচনী মিলনমেলায় পরিণত হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা কেবল দৃষ্টিনন্দন নয়, বরং মানুষের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলছে। শতবর্ষী বটগাছের ছায়াতলে যখন প্রতীকী খেজুরগাছের বার্তা পৌঁছে যাচ্ছে, তখন মানুষ সেটাকে শুধু প্রচারণা হিসেবে নয়, বরং একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা হিসেবেও দেখছেন।

স্থানীয় তরুণ রাশেদুল ইসলাম বলেন, “সাধারণত আমরা প্রচারণা মানেই মাইক আর পোস্টার ভাবি। কিন্তু এখানে এসে দেখলাম একেবারে ভিন্ন কিছু। খেজুরগাছ প্রতীকটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে ছোটরাও আগ্রহ নিয়ে দেখছে। এটা শুধু প্রচারণা না, শিক্ষারও একটা দিক আছে।”


কুড়ারবাজার এলাকার একজন শিক্ষক বলেন, “রাজনীতিতে এখনো এমন শৈল্পিক ও মানবিক চিন্তা দেখতে পারা সত্যিই আশাজনক। এই প্রচারণা মনকে ভালো লাগায় ভরে দেয়। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত এটা।