সিলেট-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী খন্দকার আবদুল মোক্তাদির-এর পক্ষে মুরাদপুর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। নেতাকর্মীরা দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন।
আজকের এই কার্যক্রম টি পরিচালনা করেন ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।এছাড়াও উপস্থিত ছিলেন: সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম,জোন-৫ এর অন্যতম সদস্য আইয়ুব আলী সজীব,৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা দিলওয়ার হোসেন নাদিম,শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আবদুল মোমিন,৪ নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান বদরুল হোসেন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহির আলী,
এছাড়া উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ, ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় মুরব্বিয়ানরা।
নেতারা বলেন, “সিলেটবাসীর উন্নয়ন এবং জাতীয় স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেটের উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও প্রার্থীর উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়।