সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিলেট

গোলাপগঞ্জে গভীর রাতে মাটি দিয়ে স্কুলের সামনের প্লট ভরাট, ট্রাকসহ আটক ৩


মামুন রাফী, স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-08-13 13:42
গোলাপগঞ্জে গভীর রাতে মাটি দিয়ে স্কুলের সামনের প্লট ভরাট, ট্রাকসহ আটক ৩
গোলাপগঞ্জে গভীর রাতে মাটি দিয়ে স্কুলের সামনের প্লট ভরাট, ট্রাকসহ আটক ৩

গভীর রাতে টিলা কেটে মাটি নিয়ে প্লট ভরাটের সময় সিলেটের গোলাপগঞ্জে তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটিভর্তি একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়েছে।


বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের টিলায় এ অভিযান চালানো হয়।


গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পার্শ্বের একটি টিলা কেটে মাটি সংগ্রহ করে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকাদ‌ক্ষিণ সড়কের পাশে বাঘার মো: শরিফ উদ্দিনের মালিকানাধীন আবাসিক প্রজেক্টে প্লট ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে জড়িত তিনজনকে আটক করে।


আটককৃতরা হল, শফি আহমদ (৩০), পিতা আতন আলী, সাং রণকেলী নুরপাড়া; তারেক আহমদ (৩০), পিতা মতচ্ছির আলী, সাং উত্তর কানিশাইল এবং পাপলু আহমেদ (৩৫), পিতা ফজলু মিয়া, সাং দত্তরাইল। তারা সবাই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।


এ সময় ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। আটক তিনজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে টিলা কাটার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।