সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দেখা যায়, এক মা প্রতিবন্ধী শিশুকে সঙ্গে নিয়ে ভিক্ষা করছেন। যে বয়সে শিশুটির সুন্দরভাবে বেড়ে ওঠা, খেলাধুলা করা ও শিক্ষা অর্জনের কথা, সেই বয়স কাটছে কঠিন বাস্তবতার মধ্যে। শৈশবের আনন্দ আর সম্ভাবনার বদলে শিশুটির জীবনে ফুটে উঠেছে অসহায়ত্বের চিত্র। প্রতিবন্ধিতা যেন কোনো শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দরভাবে বেঁচে থাকার পথে বাধা হয়ে না দাঁড়ায়। প্রতিটি শিশুরই অধিকার রয়েছে মর্যাদা, সুরক্ষা ও সুন্দর শৈশব নিয়ে বেড়ে ওঠার।