বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাংলাদেশের আকাশেও গোলাপি চাঁদের দেখা মিলেছে। আজ ২৪ এপ্রিল (বুধবার) দেশের বিভিন্ন অঞ্চলে দেখো গেছে বিশেষ রঙ্গের এ চাঁদ।
বিশ্বের নানা প্রান্তে কয়েক দিন ধরে দেখা গেলেও বাংলাদেশের আকাশে আজই তা উজ্জ্বলভাবে দেখা গেছে।
এই বিশেষ চাঁদ টি মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে। এটি এমন একটি মহাজাগতিক ঘটনা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে। যার কারণে এই সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখায়।
পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়।
আজ বাংলাদেশে এই গোলাপি রঙের চাঁদ টি পরিষ্কার ভাবে দেখা গেছে।