রংপুরের পীরগঞ্জের বাবুনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন ঢাকা উত্তর মহানগর বিএনপি'র সাবেক সচিব ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ আমিনুল ইসলাম, এবং উনার সাথে আরো অসংখ্য বিএনপি'র নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছায়। তিনি সর্বপ্রথম শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে, আবু সাঈদের বাবা এবং তার ভাইকে নিয়ে কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি আবু সাঈদের বাড়িতে রওনা দেয়, পরবর্তীতে সেখানে আবু সাঈদের মা, বাবা, ভাই সহ সকলের সাথে মতবিনিময় করেন। সেখানে তিনি আবু সাঈদের পরিবারকে বিভিন্নভাবে সান্তনা দেন এবং তার পরিবারকে একটি সেলাই মেশিন সহ একটি গাভী উপহার দেন।
পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সে সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আবু সাঈদ সহ আমরা সকলের পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে তারেক রহমানসহ আমরা সকলেই সব সময় শহীদ আবু সাঈদের পরিবারের পাশে থাকবো এবং আবু সাঈদ যেভাবে দেশের জন্য তার জীবনকে উৎসর্গও করে গেছেন আমরা কখনো তাকে ভুলবো না।
এবং তিনি আরো বলেন, আবু সাঈদকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আমরা স্বচক্ষে ভিডিওতে দেখেছি, এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে। এখন বর্তমানে আওয়ামী লীগের কিছু চামচা কিছু দালাল এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের কঠিন বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আবু সাঈদকে হত্যা করার জন্য যারা নির্দেশ করেছিলো স্বয়ং স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে।