সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় পানামা ফুটবল ফেডারেশনের সভাপতির বরখাস্ত


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-18
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় পানামা ফুটবল ফেডারেশনের সভাপতির বরখাস্ত


পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা। দেশের জাতীয় নারী দলের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে অশালীন মন্তব্য করায় এই শাস্তি পেয়েছেন তিনি।

২০২৩ সালের মার্চ মাসে এই বিতর্কের সূত্রপাত। মার্তা কক্স পানামার নারী ফুটবল লিগের অপেশাদারিত্ব, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব, বেতন সমস্যা এবং অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ না থাকার বিষয়ে সমালোচনা করেছিলেন। এই মন্তব্য ফেডারেশন সভাপতি আরিয়াস ভালোভাবে নেননি।

এরপর কক্সকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আরিয়াস বলেন, “সে এখন আকারের বাইরে চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।”

সভাপতির এমন মন্তব্যের জবাবে কক্স প্রতিবাদ জানান এবং স্পষ্টভাবে বলেন, যদি আরিয়াস ক্ষমা না চান, তাহলে তিনি জাতীয় দলের হয়ে আর খেলবেন না।

এই ঘটনার পর ফিফা বিষয়টি নিয়ে তদন্ত করে এবং শেষ পর্যন্ত আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এমন শাস্তি ফুটবল বিশ্বে নারী খেলোয়াড়দের প্রতি অসম্মানের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।