২০২৪ সালকে যদি ফরম্যাটের দিক থেকে বিচার করা হয়, তবে এটি নিঃসন্দেহে টি-টোয়েন্টির বছর। কারণ, এটি ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। বছরের প্রথম ছয় মাসেই প্রতিটি দলের মনোযোগ ছিল এই ফরম্যাটে। ফলে পুরো বছর জুড়েই টি-টোয়েন্টি ম্যাচের আধিক্য দেখা গেছে।
সম্প্রতি আইসিসি প্রকাশ করেছে ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল। এই তালিকায় জায়গা পেয়েছেন গত বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মা। আর পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বাবর আজম নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
রোহিত ও বাবরের পাশাপাশি দলে আছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, যিনি গত বছর তিন ফরম্যাটেই দুর্দান্ত সময় কাটিয়েছেন। ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট এবং ওয়েস্ট ইন্ডিজের নিকলাস পুরানও জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে।
অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদের ব্যাট-বলে পারফরম্যান্স বর্ষসেরা দলে জায়গা করে নেওয়ার মতোই ছিল। এ ছাড়াও আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গাও অলরাউন্ডার হিসেবে তালিকায় ঠাই পেয়েছেন। বোলারদের মধ্যে জায়গা পেয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।
বর্ষসেরা এই দলে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের একজন করে খেলোয়াড় স্থান পেলেও, বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় জায়গা পাননি। তবে বাংলাদেশ চাইলেই সান্ত্বনা নিতে পারে বিরাট কোহলির কাছ থেকে। কারণ, গেল বছরে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিততে পারা এবং নিজেও বর্ষসেরা দলে জায়গা না পাওয়ার হতাশা রয়েছে এই কিংবদন্তি ব্যাটারের।
এক নজরে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল–
রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জাসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।