সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

আরও এক বিদেশি তারকাকে হারাল সিলেট


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-26
আরও এক বিদেশি তারকাকে হারাল সিলেট


সিলেট স্ট্রাইকার্সের জন্য বিপদ যেন পিছু ছাড়ছে না। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের পর দল নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক অরিফুল হক। চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে তার স্পষ্ট মন্তব্য ছিল, ‘আমাদের এখন ১১ জন খেলোয়াড় জোগাড় করাই কঠিন হয়ে যাচ্ছে। ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’

ঢাকা পর্বে মাঠে নামার আগেই সেই সংকট আরও গভীর হলো। এবার ইংলিশ পেসার রিস টপলিকে হারিয়েছে সিলেট। হাঁটুর গুরুতর চোটের কারণে শনিবার রাতে তিনি ইংল্যান্ডে ফিরে গেছেন। সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। একই সঙ্গে তার হ্যামস্ট্রিং ও কুঁচকিতেও ব্যথা রয়েছে।

টপলির অনুপস্থিতি সিলেটের জন্য একাদশ সাজানোকে আরও কঠিন করে তুলেছে। এর আগে পেসার তানজিম হাসান সাকিব ও রাকিম কর্নওয়েলও চোটের কারণে ছিটকে গেছেন। দলের তিন উইকেটকিপারই চোটে ভুগছেন, আর সবশেষ ম্যাচের আগে চোট পান নাহিদুল ইসলামও।

শুধু চোট সমস্যাই নয়, বিপিএলে নিজেদের পারফরম্যান্সেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান করছে। যদিও তাত্ত্বিকভাবে এখনো প্লে-অফে যাওয়ার আশা রয়েছে, তবে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি তিনটি ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে।