সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

উন্নতির সিঁড়িতে পিএসজি


মো: সাব্বির আহসান ​-ই সময়

eshomoy.com || 2022-01-15
উন্নতির সিঁড়িতে পিএসজি

 

 

লিওনেল মেসি যে কত বড় নাম তা উপলব্ধি করলেও ফরাসি ক্লাব পিএসজি এখন হয়তো ধীরে ধীরে সেটা টেরই পাচ্ছে। আর্জেন্টাইন সুপার স্টারের জন্য লাফিয়ে বাড়ছে ক্লাবটির স্পন্সরশিপের সংখ্যা। মেসি যখন বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন তখন কয়েকদিনেই হাজারগুণে অনুসারীর সংখ্যা বাড়ে ফরাসি ক্লাবটির। 

 

২০২০ সালে তারা যে পরিমাণ আয় করেছিল ২০২১ সালে হয়েছে তার চেয়ে ১০ শতাংশ বেশি। এ সম্পর্কে পিএসজির স্পন্সরশিপ পরিচালক মার্ক আর্মস্ট্রং স্পেনভিত্তিক বার্তা সংস্থা ইএফই’কে বলেন, ‘২০২১ সালে আমাদের আয় অনেকগুণ বেড়েছে। 

 

বার্সেলোনা ছেড়ে গত বছরের আগস্টে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন মেসি। তিনি প্যারিসে আসার পর থেকে এখন পর্যন্ত আটটি নতুন স্পন্সরকারী প্রতিষ্ঠান পেয়েছে পিএসজি। এদের মধ্যে আছে ডিআইওআর থেকে শুরু করে ক্রিপটো ডটকম’র মতো প্রতিষ্ঠানও।

 

শীর্ষ স্পন্সরশিপ প্রতিষ্ঠান নাইকি ২০৩২ সাল পর্যন্ত পিএসজিতে জার্সি যোগান দেবে। এর জন্য বছর বছর তারা নেবে মাত্র ৭৫ মিলিয়ন ইউরো। তাছাড়া কোকাকোলা ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে থাকছে।