সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

২৯ বছর পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান

পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির


মোঃ মামুন , ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-19
২৯ বছর পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান
করাচি স্টেডিয়াম

দীর্ঘ ৮ বছর পর পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির। ১৯৯৬ -এর পর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এরপর কেটে গেছে ২৯ বছর। আয়োজিত হয়েছে ৫৬টি আসর। আইসিসির কোনো ইভেন্টই আয়োজন করতে পারেনি দেশটি। আজ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি স্বাগতিক পাকিস্তান। করাচি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও এই ম্যাচে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপরা। সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দু’বার হারিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে স্বাগতিকদের হারিয়েই শিরোপা জেতে মিচেল স্যান্টনাররা।                                                                                                      পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তাইয়্যব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।