হোবার্টে আজ রবিবার ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে ৪-০তে অ্যাশেজ সিরিজ জিতলো প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ১৪৬ রানের বড় ব্যবধানে জয় পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে অল আউট হলেও, প্রথম ইনিংসে ১১৫ রানের বড় লিড অজিদের জয়টা অনেকটা সহজ করে দেয়।
শুরুটা বেশ ভালই করেছিল ইংল্যান্ড। ররি বার্নস ও জ্যাক ক্রাউলি উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। তারপর শুরু হয় দলের বিপর্যয়। এরপর ৫৬ রান যোগ করেই শেষ হয় ১০ উইকেট। তিনটি করে উইকেট পায় প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।
এর আগে দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৩৭ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারে ৪৯ রান ও স্মিথ ২৭ রান করেন। বাকিরা কেউ তেমন রান পাননি। সব উইকেট হারিয়ে ১৫৫ রান করে ২৭১ রানের লিড দেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বলার উড ৬টি এবং ব্রড ৩টি উইকেট নেন।
৩৫৭ রান নিয়ে টুর্নামেন্ট সেরা ও ম্যাচসেরা পুরষ্কার পান ট্রাভিস হেড।
২০২১-২২ অ্যাশেজ সিরিজঃ
• ব্রিসবেন (১ম টেস্ট)- ৯ উইকেটে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
• অ্যাডিলেড (২য় টেস্ট)- ২৭৫ রানে জেতে অস্ট্রেলিয়া।
• মেলবোর্ন (৩য় টেস্ট)- ১৪ রানে অস্ট্রেলিয়া জয়লাভ করে।
• সিডনি (৪র্থ টেস্ট)- ড্র।
• হোবার্ট (৫ম টেস্ট)- ১৪৬ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।