সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সোমবার রাতে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
২০২১ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পোল্যান্ড দলের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা রবার্ট লেভানডফস্কি। ফিফার সদস্যভুক্ত সব জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলার।
আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ও লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহকে পেছনে ফেলেছেন রবার্ট লেভানডফস্কি। তার লড়াইটা ছিল এবার মেসির সাথে। গত মৌসুমে ৪৪ ম্যাচে গোল ৫১টি ও অ্যাসিস্ট করেন ৮টি। বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন ৮টি।
মহিলা বিভাগে বর্ষসেরা হলেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। তিনি বালঁ দ্যর পুরস্কারেও সম্মানিত হয়েছেন। বিশেষ ট্রফি দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বছরের সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন চেলসির থোমাস টুহল।
'দ্য বেস্ট' ফিফা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রখ্যাত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও চেরমাইনে জেনাস।
ফিফা দ্য বেস্টে কার কত পয়েন্ট
রবার্ট লেভানডফস্কি ৪৮
লিওনেল মেসি ৪৪
মো সালাহ৩৯