সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

টেস্ট সিরিজ খেলতে আজ দেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-15
 টেস্ট সিরিজ খেলতে আজ দেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
বিকেলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেলে ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে যাবে ১৫ সদস্যের দলটি। এদিকে, এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা।

নেটে নাহিদ-হাসানরা বেশ ঝামেলায় ফেলছেন শান্ত-সাদমানদের। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপকেও স্যুইং-বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম দুই পেসার। গেলো কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি। আর সবচেয়ে দুশ্চিন্তার টপ অর্ডার ব্যাটিং। তবে আসছে জিম্বাবুয়ে ফিরবে বাংলাদেশ ক্রিকেটের সুদিন। রানের বন্যা বইয়ে দেবেন ব্যাটাররা, বোলাররা ঝুলিতে পুরবেন উইকেটের পর উইকেট, একের পর এক রেকর্ড যোগ হবে সবার নামের পাশে। জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ এলেই এই কথাগুলো দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললেও স্বস্তিতে থাকতে পারেন না ক্রিকেটাররা। র‌্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় সেরা খেলাটাই। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।

বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।