সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান


রিফাতুল ইসলাম - ইসময় প্রতিনিধি

eshomoy.com || 2022-01-22
টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান

 

 

 

গত বছরের টি-টোয়ান্টির আমেজ না কাটতেই আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সন্নিকটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি । অস্ট্রেলিয়ায় আসন্ন এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। সুপার টুয়েলভে বাংলাদেশ রয়েছে গ্রুপ টু-তে।

 

 

বাংলাদেশের সাথে গ্রুপ টু-তে থাকছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। সাথে যুক্ত হবে প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।

 

 

গ্রুপ-ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া অফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে এই গ্রুপে।

 

 

১৬ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের খেলা।

 

 

বাংলাদেশের বিশ্বকাপ মিশন হোবার্টে শুরু হবে ২৪শে অক্টোবর। প্রথম প্রতিপক্ষ হিসেবে থাকবে প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্স আপ দল । সিডনিতে ২৬শে অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ব্রিজবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে মোকাবিলা করবে দলটি।

 

 

২ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। এরপর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে।

 

 

৯ ও ১০ নভেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু থাকবে সিডনি এবং অ্যাডিলেড। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট মাঠে ফাইনাল দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর আসর।

সুপার টুয়েলভে দুটি গ্রুপ:

এক নম্বর গ্রুপ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের বিজয়ী দল, প্রথম রাউন্ডে 'বি' গ্রুপের রানার্সআপ দল।

দুই নম্বর গ্রুপ: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্সআপ দল, প্রথম রাউন্ডে 'বি' গ্রুপের বিজয়ী দল।

প্রথম রাউন্ডের দুটি গ্রুপ:

এ গ্রুপ: শ্রীলঙ্কা, নামিবিয়া ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।

বি গ্রুপ: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।

সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচের সূচি:

২৪ অক্টোবর, হোবার্ট : বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডে 'এ' গ্রুপে রানার্সআপ দল।

২৭ অক্টোবর, সিডনি: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা।

৩০ অক্টোবর, ব্রিসবেন: বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডে 'বি' গ্রুপে রানার্সআপ দল।

২ নভেম্বর, অ্যাডিলেড: বাংলাদেশ বনাম ভারত।

৬ নভেম্বর, অ্যাডিলেড: বাংলাদেশ বনাম পাকিস্তান।

এবারের বিশ্বকাপ আসরে মোট সাতটি ভেন্যু

কার্দিনিয়া পার্ক

হোবার্ট

দ্য গ্যাবা

পার্থ স্টেডিয়াম

অ্যাডিলেড ওভাল

সিডনি ক্রিকেট গ্রাউন্ড

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড