সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : খেলা

নেইমারকে ছাড়াই দল ঘোষণা করলেন: কোচ-আনচেলত্তি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-05-27
নেইমারকে ছাড়াই দল ঘোষণা করলেন: কোচ-আনচেলত্তি
ইতালিয়ান কিংবদন্তি কোচ-কার্লো আনচেলত্তি ও নেইমার।

আগামী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কিংবদন্তি কোচের ঘোষণা করা প্রথম দলেও জায়গা হয়নি ব্রাজিল জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোল করা তারকার। ধারণা করা হচ্ছিল, আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটবে ৩৩ বছর বয়সী নেইমারের। কিন্তু শেষ পর্যন্ত ২৫ সদস্যের দলে জায়গা হয়নি তার।

২০২৩ এর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। তার ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। গত বছর অক্টোবরে আল নাসরের হয়ে মাঠে ফিরলেও ফের ইনজুরিতে পড়ে ক্লাব ছাড়তে হয়েছে। ব্রাজিলে ফিরে আপাতত নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার।

গত মার্চেই জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারের। দলে ডাকও পেয়েছিলেন। কিন্তু ইনজুরি ফের পথের কাটা হয়ে দাঁড়ানোয় সে দফাও আর ফেরা হয়নি তার। সে দফায় কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারালেও আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় ব্রাজিল। এরপর চাকরি হারান কোচ দরিভাল।

নতুন কোচ হয়ে এসেই আনচেলত্তি জানিয়েছিলেন, তার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন নেইমার। ফলে জাতীয় দলে তার ফেরাটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করলেন আনচেলত্তি।

নেইমারকে দলে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। মূলত সদ্যই ইনজুরি থেকে সেরে ওঠা নেইমারকে আরও সময় দেয়ার পক্ষপাতী তিনি। দল ঘোষণার পর তিনি বলেন, 'ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দেরই আমি দলে নেয়ার চেষ্টা করেছি। নেইমার তালিকায় নেই কারণ সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। আমি নেইমির সঙ্গে কথা বলেছি এবং আমরা এতে সম্মত হয়েছি।'

মাত্রই ইনজুরি থেকে ফিরে দুটি ম্যাচ খেলেছেন নেইমার। একটিতেই প্রথম একাদশে ছিলেন না তিনি। ফলে পরিকল্পনায় থাকলেও এখনোই তাকে দলে নেয়ার ঝুঁকি নেননি এই ইতালিয়ান কোচ, 'আমি নেইমারকে বিশ্বাস করি, আমি তাকে হিসেবে ধরছি, আমরা চাই সে সেরা অবস্থায় থেকে বিশ্বকাপে যাক।'

জোয়েলিনটন, রদ্রিগো, এদারসন এবং মিলিতাওকেও যে ইনজুরির কারণেই দলে রাখেননি সেটাও নিশ্চিত করছেন ব্রাজিলের এই নতুন কোচ।এদিকে দুই বছর পর দলে ডাক পেয়েছেন ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা সাবেক এই শিষ্যকে দলে নেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে আনচেলত্তি বলেন, 'আমার মতে, সে একজন দুর্দান্ত খেলোয়াড়।

আমি এক সময় তাকে পাওয়ায় সৌভাগ্যবান মনে করি, আমার মনে হয় জাতীয় দলে এমন খেলোয়াড় থাকা দরকার যার মধ্যে ক্যারিশমা, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। ব্রাজিলের সবসময় অসাধারণ সব প্রতিভা ছিল।'