সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

লো-স্কোরিং ম্যাচে কুমিল্লার কষ্টসাধ্য জয়


রিফাতুল ইসলাম - ইসময় প্রতিনিধি

eshomoy.com || 2022-01-22
লো-স্কোরিং ম্যাচে কুমিল্লার কষ্টসাধ্য জয়

 

 

 

জয় দিয়ে এবারের বিপিএল শুরু করল কুমিল্লা ভিক্টোরিয়ান। কিন্তু জয়টা মোটেও সহজ ছিল না। লো-স্কোরিং ম্যাচে সিলেট সানরাইজার্সকে শেষের নাটকীয়তায় ২ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

 

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট সানরাইজার্স প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই নাহিদুল ইসলাম তুলে নেন ওপেনার এনামুল হক বিজয়কে ( ৩)। পাওয়ার প্লের শেষ ওভারে সর্বোচ্চ ২০ রান করা  কলিন ইনগ্রামকে ফেরান শহিদুল ইসলাম।

 

 

পাওয়ার প্লের পর যেন আরও নাজেহাল অবস্থা হয় সিলেটের। ৬ রানের ব্যবধানে আউট হন মিঠুন(৫), মোদাদ্দেক(৩)। রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১২ রান করেন। অতিরিক্ত ১৯ রান পাওয়া সত্ত্বেও সিলেট মোট রান তোলে ৯৬।

 

 

বল হাতে কুমিল্লার পক্ষে দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও নাহিদুল ইসলাম। একটি করে উইকেট শিকার করেন তানভীর ইসলাম, মুমিনুল হক ও করিম জানাত।

 

 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ছক্কা হাঁকিয়ে  ইনিংস শুরু করেন ক্যামেরন ডেলপোর্টের। সোহাগ গাজীর করা দ্বিতীয় ওভারেই ডেলপোর্টের ক্যাচ মিস করেছেন কেসরিক উইলিয়ামস। বিপিএলে নিজের অভিষেকের শুরুটা ভালো করতে পারেনি ফাফ ডু প্লেসিস।

 

নিজে বল করে নিজেই ক্যাচ নিয়ে সোহাগ গাজী ফেরত পাঠান  ডু প্লেসিসকে(২)। গাজীর বলে এলবিডব্লিউর শিকার হন ডেলপোর্ট(১৬)। ৪ বলে ১টি ছক্কা ও একটি চার মারা অধিনায়ক ইমরুল কায়েস(১০) শিকার হন মোসাদ্দেকের বলে। দলীয় ৮০ রানের ঘরে ফেরেন করিম জানাত (১৮), নাহিদুল ইসলাম (১৬), শহিদুল ইসলাম(১)। ৮উইকেটে রান তখন ৮৮।

 

 

শেষ ১২ বলে হাতে ২ উইকেট নিয়ে দরকার ৬ রানের। তখনই কেসরিক উইলিয়ামস ৪ বলেই খরচ করেন ৬ রান। ৭ বল ও ২ উইকেটে জয় পায় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

 

৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে  ৩ উইকেট নেয় সিলেটের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন সৈকত দুটি করে এবং তাসকিন আহমেদ একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট সানরাইজার্স- ৯৬/১০ (১৯.১), বিজয় ৩, ইনগ্রাম ২০, মিঠুন ৫, বোপারা ১৭, মোসাদ্দেক ৩, কাপালি ৬, গাজী ১২, মুক্তার ০, কেসরিক ৯, তাসকিন ২, অপু ০*; নাহিদুল ৪-০-২০-২, মুস্তাফিজ ৪-০-১৫-২, তানভীর ৪-১-১০-১, শহিদুল ৩.১-০-১৫-২, মুমিনুল ২-০-১৪-১, জানাত ১-০-৭-১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ৯৭/৮ (১৮.৪), ডেলপোর্ট ১৬, ফাফ ২, মুমিনুল ১৫, ইমরুল ১০, নাহিদুল ১৬, আরিফুল ৪, জানাত ১৮, অঙ্কন ৯*, শহিদুল ১, তানভীর ৩*; তাসকিন ৪-০-১৯-১, গাজী ৪-০-৩০-২, মোসাদ্দেক ৪-০-১০-২, অপু ৪-০-১৭-৩

ফলাফলঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ নাহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।