সেন্ট কিটসে ডিএলএস মেথডে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাকিবুল হাসানের দল।২৯ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে খেলবে ভারত। গত বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা।
ইংল্যান্ডের যুবাদের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে প্রথম জয় লাভ করে টাইগার যুবারা। তৃতীয় ম্যাচের সমীকরণটি অনেকটা কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে।সংযুক্ত আরব আমিরাতের থেকে সহজেই জয় ছিনিয়ে নেয় রাকিবুলের দল।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ১০ রান না পেড়োতেই এক ওভারে বিদায় নেয় আমিরাতের ২ ব্যাটসম্যান। দুইজনই ফিরে ২রান নিয়ে।
এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। সাকিব, রিপন মন্ডলের বলের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক আলিশান শারাফু ও ধ্রুব পরাশার। শারাফু ২৩ ও পরাশার ৩৩ রান নিয়ে সজ্জাঘরে ফেরেন। ইনিংসে পুনিয়া মেহরার ৪৩ রান করলেও ১৪৮ রানে থামে আরব-আমিরাতে।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে শুরুটা দারুণ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহফিজুল-ইফতেখারের উদ্বোধনী জুটিতে আসে ৮৬ রান। ৩৭ রানে ইফতেখার ফিরলে প্রথম জুটির অবসান ঘটে।
প্রথম জুটি ভাঙ্গার পরই বৃষ্টি মানার কারণে ড্রেসিংরুমে ফেরেন ক্রিকেটাররা। এরপর ডিএলএস মেথডে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১০৭ রানের।৬১ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৬৯বলে ৬৪ রান করে অপরাজিত ছিল ওপেনার মাহফিজুল ইসলাম।