সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

দীর্ঘদিনের প্রেমিকা 'জর্জিনা' কে বিয়ের প্রস্তাব দিয়েছেন - ক্রিস্টিয়ানো রোনালদো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-18
দীর্ঘদিনের প্রেমিকা 'জর্জিনা' কে বিয়ের প্রস্তাব দিয়েছেন - ক্রিস্টিয়ানো রোনালদো
জর্জিনা ও রোনালদো।

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রস্তাবে 'হ্যাঁ' বলেছেন জর্জিনা। এর পর থেকেই রোনালদো ভক্তদের একটাই প্রশ্ন—কবে হচ্ছে এই দুজনের বিয়ে?

আপাতত রোনালদো ও জর্জিনার বিয়ে কবে, তা জানা যায়নি। তবে এক সাংবাদিক আলবার্তো গুজমান বেশকিছু তথ্য জানিয়েছেন।

সাংবাদিক আলবার্তো গুজমান বলেছেন, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক।’ তবে ভক্তদের মুল আকর্ষণ যেখানে সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন গুজমান।

তিনি বলেছেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনও তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। রোনালদোও বিষয়টা খুব গোপন রাখছেন।’

তবে গুজমান একটা বিষয় নিশ্চিত করে বলেছেন, এতো দ্রুত রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে না। গুজমান বলেছেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে। আর বিয়ের  অনুষ্ঠানটি হতে পারে পর্তুগালেই।’