সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-20
সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় এতদিন ধরে একক দাপট ছিল সাকিব আল হাসানের। এবার সাকিবের সেই রাজত্বে ভাগ বসালেন মুস্তাফিজুর রহমান। ১২ ম্যাচ কম খেলেই সাকিবকে ছুঁয়ে ফেলেছেন এই পেসার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচ খেলে ১৪৯টি উইকেট নিয়েছেন সাকিব। ১১৭ ম্যাচে সাকিবের সমান উইকেটের মালিক হয়েছেন  মুস্তাফিজ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সুপার ফোরের ম্যাচে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছুঁয়েছেন এই পেসার।  

 আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন সাকিব। তাই এই ফরম্যাটে আর উইকেট পাওয়ার সুযোগ নেই তার। সেক্ষেত্রে, এটা অনুমান করাই যায় যে খুব শীঘ্রই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠতে যাচ্ছেন মুস্তাফিজ।

 টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়াদের তালিকায় সাকিব-মুস্তাফিজের পরে আছেন তাসকিন আহমেদ। ৮১ ম্যাচে ৯৯ উইকেট এই পেসারের। তালিকায় চারে থাকা শেখ মেহেদীর উইকেট ৬৬ ম্যাচে ৬১। পাঁচে থাকা শরিফুল ইসলাম ৫৪ ম্যাচে পেয়েছেন ৫৮ উইকেট।