সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

সাফ অনূর্ধ্ব-১৭ শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-21
সাফ অনূর্ধ্ব-১৭  শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচে নেপালকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা।

গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে উঠলো বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে নেপাল।   

 ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৮তম মিনিটেই এগিয়ে যায় তারা। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের নিচু করে নেওয়া কিকে বক্সের বাইরে বল পেয়ে যান বাংলাদেশের নাজমুল হুদা ফয়সাল। তিনি শট নিলে অবশ্য সেটি ফিরিয়ে দেন গোলকিপার, কিন্তু আরিফের ফিরতি শট আর ঠেকাতে পারেননি গোলরক্ষক। 

 ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল তারা। মানিকের ক্রসে অপু রহমানের হেড গোলরক্ষক ফিস্ট করে দেন। ফয়সালের ফিরতি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। 

 ৩৮তম মিনিটে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ফয়সালের ক্রসে হেড করেন মানিক, তার হেড ফিরে আসে ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার। 

 ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলরক্ষক; ফিরতি শটেই লক্ষ্যভেদ করেন রিফাত। ৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের লম্বা পাস থেকে বল জালে জড়ান রিফাত।