সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খেলা

মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-04
মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
মিচেল মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তাই পেলো না নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই হেরেছে স্বাগতিকরা, দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার (৪ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অজিরা।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলারদের সামনে যেন কেউই টিকতে পারছিলেন না। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটাররা। মিচেল ওয়েন ও সেন অ্যাবট ছাড়া আর কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ট্রাভিস হেড ৮, ম্যাথিউ শর্ট ৭, টিম ডেভিড ৩, অ্যালেক্স ক্যারি ১, মার্কাস স্টয়েনিস ২ ও জাভিয়ের বার্টলেট আউট হন ১ রান করে। 

 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে একাই তাণ্ডব চালায় মিচেল মার্শ। আগের ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ৪৩ বলে খেলেছিলেন ৮৫ রানের ইনিংস। কিন্তু সিরিজের শেষ ম্যাচে আর তাকে নিরাশ হতে হয়নি। ৫২ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মার্শ। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম একাই নেন ৪ উইকেট। এছাড়া জ্যাকব ডাফি নেন ২টি এবং বেন সিয়ার্স নেন ১টি উইকেট। 

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভাল হয়নি। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই ওপেনার কনওয়েকে হারায় তারা। এরপর রবিনসন আউট হন ১০ বলে ১৩ রান করে। চ্যাপম্যানও ফেরেন দ্রুতই, আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ৪ রান। পাওয়ার প্লেতেই ৩ ব্যাটারকে হারিয়ে বসে নিউজিল্যান্ড।   

 

ড্যারিল মিচেল খেলেছেন মাত্র ১০ বল। ৯ রান করে স্টয়েনিসের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। অধিনায়ক মাইকেল ব্রেচওয়েল দলের হাল ধরেছিলেন ঠিকই, তবে বেশিদূর নিতে পারেননি। ২২ বলে ২৬ রান করা এই ব্যাটারকে শিকার করেন অ্যাডাম জাম্পা। 

জেমস নিশামকে শিকার করেন বার্টলেট, ১৮ বলে ২৫ রান করে অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর বাকি ব্যাটারদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ম্যাট হেনরি ৮ বলে ৬ ও বেন সিয়ার্স আউট হন কোনো রান না করেই। শেষ দিকে ইশ সোধি ৭ বলে ৯ ও ডাফি ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অজিদের হয়ে অ্যাবট নেন ৩ উইকেট। এছাড়া হ্যাজেলউড ও বার্টলেট নেন ২টি করে উইকেট। জাম্পা ও স্টয়েনিস নেন একটি করে উইকেট।